Sundarban

0
  • Max Altitude13550 FT
  • GradeModerate To Difficult
  • Duration9 Days
  • Trekking KM70 KM

Detail

❑❑ যা যা দেখবো:
★ হাড়বাড়িয়া/আন্ধারমানিক 🐆
★ জামতলা সী-বীচ🐬
★ কটকা অফিস পাড়🦌
★ টাইগার পয়েন্ট🐯
★ হিরনপয়েন্ট/কচিখালি🐾
★ করমজল 🐒🦌🐊🐍
★ দুবলারচর/ডিমের চর🐠
★ সুন্দরী ক্যানেল ক্রুজিং
★ কটকা ক্যানেল ক্রুজিং
★ কচিখালি ক্যানেল ক্রুজিং।

 

❑❑ ভ্রমণ পরিকল্পনাঃ
❑ দিন-০১:
★ সকাল ৭:৩০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
★ দুপুরের খাবাএ খেয়ে নামবো “হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । আগে পিছে গান ম্যান রেখে সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো।
শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্যে।
Breakfast ✅,snacks ✅,Lunch ✅,snacks ✅, Dinner ✅
❑ দিন-০২:
★ খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি’র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব “সুন্দরবন” এবং ‘বঙ্গপোসাগর ” এর মিলন স্থান।
★ এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে।
★ এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে হিরণ পয়েন্ট বা “কচিখালির” উদ্দেশ্যে।
হিরণ পয়েন্ট বা “কচিখালিতে” গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। শীপে করে যাবো দুবলার চর বা ডিমের চর
মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
Breakfast ✅,snacks ✅,Lunch ✅,snacks ✅, Dinner ✅
❑ দিন-০৩:
★ করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
Breakfast ✅,snacks ✅,Lunch ✅,snacks ✅Dinner ❌
Map
Price
The tour is not available yet.

Proceed Booking

Save To Wish List

Adding item to wishlist requires an account

218